Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন।

পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একপর্যায়ে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, আনসার রোডসহ আশপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
এ সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকরা তাদের কথায় কর্ণপাত না করে বিক্ষোভ ও অবরোধ চালিয়ে যান।

এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে তারা বিভিন্ন স্থানে পুনরায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

নভেম্বর ১৯, ২০২৬

সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৯, ২০২৬

দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

নভেম্বর ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.