Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের গভীর ক্ষোভ ও নিন্দা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের গভীর ক্ষোভ ও নিন্দা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার নিকটবর্তী স্থানে সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু নির্মম নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার প্রতিচ্ছবি। এ মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি বলেন, “তুহিন সাহেব সাংবাদিকতা পেশার দায়িত্ব পালনকালে সমাজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছিলেন। শুনেছি, হত্যার কয়েক ঘণ্টা আগে তিনি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এরপরই তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো—এটি অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা গণমাধ্যমের কণ্ঠও রক্তাক্তভাবে স্তব্ধ করে দিতে দ্বিধা করছে না।”

মহাসচিব বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় অপরাধের প্রশ্রয়, বিচারহীনতা এবং দুর্বৃত্তদের রাজত্বের কারণে দেশে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। যেখানে সংবাদকর্মী হত্যার মতো ভয়াবহ ঘটনা প্রকাশ্যে ঘটছে, সেখানে সাধারণ নাগরিক কতটা নিরাপদ—তা সহজেই অনুমেয়।”

তিনি আরও বলেন, “সমাজে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের যে ভয়ংকর বিস্তার ঘটেছে, তা রোধ করা না গেলে এমন হত্যাকাণ্ড আরও বাড়বে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে দায় এড়ানোর সুযোগ নেই।”

মাওলানা জালালুদ্দীন আহমদ অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি সমাজের বিবেকবান মানুষদের নিয়ে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যাপক সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.