Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হককে মনোনয়ন: খেলাফত মজলিস নেতাকর্মী ও স্থানীয় জনতার উচ্ছ্বাস
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হককে মনোনয়ন: খেলাফত মজলিস নেতাকর্মী ও স্থানীয় জনতার উচ্ছ্বাস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ১৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হককে মনোনীত করায় সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ জনতা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫ ইং) বিকালে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে গাজীপুর-৩ আসনের প্রার্থী হিসেবে মাওলানা এহসানুল হকের নাম ঘোষণা হলে
বাদ মাগরিব মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে তাৎক্ষণিক এক সমাবেশে নেতাকর্মী ও স্থানীয় জনগণ এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, আমিরে মজলিস আমাদেরকে যোগ্য প্রার্থী দিয়েছেন। গাজীপুর-৩ আসনের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

তারা আরও বলেন, শ্রীপুরের প্রায় চার লক্ষাধিক ভোটারের কাছে খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। একইসঙ্গে আমীরে মজলিসের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় উলামায়ে কেরাম ও দায়িত্বশীলরা আশাবাদ ব্যক্ত করেন, মাওলানা এহসানুল হক আসন্ন নির্বাচনে মানুষের আস্থা অর্জন করবেন এবং ইসলামী রাজনীতির চেতনা এলাকায় নতুনভাবে জাগ্রত করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.