Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজ্জাকে জনশূন্য করাই একমাত্র পথ: ইসরাইলি মন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বাতিল হয়নি বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তাঁর দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনাটি আপাতত স্থগিত রেখেছেন। সংকটের স্থায়ী সমাধানের জন্য গাজ্জাকে জনশূন্য করাই একমাত্র পথ।

বুধবার (২ সেপ্টেম্বর) ওয়াইনেট ও ইয়েদিওথ আহরোনোথ আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

কাৎজ বলেন, গাজ্জা ‘সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে’ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে মিসরসহ প্রতিবেশী দেশগুলো অনাগ্রহী বলে দাবি তার।

কাৎজের বক্তব্য অনুযায়ী, আমেরিকা এখনো ফিলিস্তিনিদের গাজ্জা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাতিল করেনি। শুধু তা স্থগিত করে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়মিত আলোচনায় রয়েছে। ভবিষ্যতে আমেরিকার সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়নের সুযোগ আসতে পারে বলেও দাবি করেন তিনি।

এই পরিকল্পনাকে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তা ফিলিস্তিনিদের গাজ্জা থেকে স্বেচ্ছায় ‘অভিবাসন’ বা ‘স্থানান্তর’ হিসেবে বর্ণনা করে থাকেন।

ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজ্জায় ইসরাইলের সামরিক অভিযান ও অবরোধের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং স্থায়ীভাবে উচ্ছেদ করা। এর আগে ট্রাম্পও গাজ্জা আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়া এবং সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

অন্যদিকে ট্রাম্পের সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, কোনো ফিলিস্তিনিকে জোর করে গাজ্জা ছাড়তে বাধ্য করা হবে না। যারা চলে যাবেন তারা চাইলে ফিরে আসতে পারবেন।

কাৎজের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমেরিকার সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, গাজ্জার ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পরিকল্পনার বিষয়ে তিনি ও সিনেটর জেফ মার্কলি আগেই সতর্ক করেছিলেন। তাঁর ভাষায়, এখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে সেই আশঙ্কাই নিশ্চিত হয়েছে।

সূত্র: আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

সেপ্টেম্বর ২, ২০২৬

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলট-ক্রু নিহতের দাবি

সেপ্টেম্বর ২, ২০২৬

হরমুজ প্রণালির ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.