Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজ্জায় হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সাফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে আল-মাসলাখের পূর্বদিকে নাহর আল-বারিদ এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে মুহাম্মদ নাসের সুলাইমান আল-বিউক শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে সালাহ আল-দীন সড়কে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

সাফা নিউজ আরও জানিয়েছে, গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের উত্তর-পশ্চিমে হামাদ সিটির উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজ্জা শহরে ইসরাইলি দখলদার বাহিনীর গোলন্দাজ ইউনিট শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে আবারও গোলাবর্ষণ করেছে।

গাজ্জা উপত্যকার বিভিন্ন গভর্নরেটে ফিলিস্তিনি নাগরিক ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে গুলি ও গোলাবর্ষণের মাধ্যমে ইসরাইলি দখলদার বাহিনী বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে।

সূত্র : সাফা নিউজ এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.