Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»গাজ্জার বেদনা মুসলিম বিশ্বের ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে : এরদোগান
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজ্জার বেদনা মুসলিম বিশ্বের ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে : এরদোগান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজ্জাসহ মুসলিম বিশ্বের দুঃখ-কষ্টে থাকা মানুষের প্রতি সংহতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সঙ্গে গাজ্জায় ইসরাইলি যুদ্ধ ও বর্বরতার মধ্যে ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জালিম বলে আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (২৭ মে) নিজের এনসোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া বার্তায় এরদোগান বলেন, পবিত্র ঈদুল আযহা তুরস্ক, তুর্কি জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক, তিনি আন্তরিকভাবে এই প্রত্যাশা করেন।

এরদোগান বলেন, “গাজ্জাসহ আমাদের হৃদয়ের ভৌগোলিক পরিসরের বিভিন্ন প্রান্তে যেসব ভাই-বোন দুঃখ, কষ্ট ও হৃদয়ের গভীর বেদনা নিয়ে এই ঈদকেও স্বাগত জানাচ্ছেন, তাদের সবার প্রতি আমি নিজের এবং আমার জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সংহতির বার্তা জানাচ্ছি। একই সঙ্গে তাদের প্রত্যেককে আলাদাভাবে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।”

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, “আমার রব আমাদের জাতি ও উম্মাহ হিসেবে এমন আরও বহু ঈদে পৌঁছে দিন, যার কেন্দ্রে থাকবে শান্তি, নিরাপত্তা, ঐক্য ও ভ্রাতৃত্ব। আমাদের ঈদ মোবারক হোক।”

বুধবার ঈদের প্রথম দিনে তুরস্কজুড়ে লাখ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজের পর ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ধর্মীয় উৎসব মানুষের সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে।

তিনি বলেন, “উৎসবের দিনগুলো মূলত ভালোবাসা, পারস্পরিক সম্মান, ঐক্য, একাত্মতা ও সংহতির দিন।”

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজ্জার পরিস্থিতি তুরস্কসহ সারা বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপনকে ম্লান করে দিয়েছে।

এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন এরদোগান। তিনি নেতানিয়াহুকে জালিম হিসেবে আখ্যা দিয়ে আশা প্রকাশ করেন, গাজ্জায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে।

এরদোগান বলেন, “আমি আরও বিশ্বাস করি, নেতানিয়াহু নামে পরিচিত জালিম বিশ্বের মুসলমানদের হাতে প্রয়োজনীয় শিক্ষা পাবে।”

সূত্র : আনাদোলু ও টিআরটি ওয়ার্ল্ড

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত

জুলাই ১২, ২০২৬

বাংলাদেশে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে আফগানিস্তানের শোক

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.