Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে হাফেজ আতা উল্লাহ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ফতেহ আলী সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতা উল্লাহ ওই এলাকার মৌলভী নেচার আহামদের ছেলে। তিনি শান্তির বাজার এলাকার একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাসিম হেজাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে ইউপি সদস্য মোহাম্মদ নাসিম হেজাজী বলেন, হাফেজ আতা উল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে ডুবে নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬

জবি ক্যাম্পাসে বাসের উপর ভেঙে পড়ল শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.