Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ ও দুর্ভোগে পড়া মানুষের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ত্রাণ কার্যক্রমের প্রথম দিনে এসব এলাকার প্রায় ৫০০ মানুষের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন। Maps

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়িসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সেনাসদস্যরা নৌযান ও অন্যান্য উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনাক্ত করেন। পরে তাদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার বিষয়ে সচেতন করা হয়।

ত্রাণ বিতরণের সময় অনেক এলাকায় সেনাসদস্যদের নৌযানে করে এবং কোথাও কোথাও কাঁধে করে ত্রাণসামগ্রী বহন করে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে দেখা যায়।

চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র

জুলাই ১৫, ২০২৬

হবিগঞ্জে পর্যটন হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জুলাই ১৫, ২০২৬

ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে বিএনপি নেতাদের ওপর হামলা

জুলাই ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.