Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»অন্যান্য»চাঁদপুরে দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে মালিকের মৃত্যু
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চাঁদপুরে দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে মালিকের মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির দোতলা ছাদ থেকে পড়ে বিল্লাল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার দক্ষিণ বালুথুবা এলাকার ইসলামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল নিজ বাড়ির দোতলা ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মামলা হতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উদ্বেগ

জুলাই ৭, ২০২৬

চাঁদে ফুটবল পাঠাবে নাসা, শর্ত জিততে হবে বিশ্বকাপ

জুলাই ২, ২০২৬

আফগানিস্তানকে রপ্তানিভিত্তিক দেশে পরিণত করতে কাজ করছে ইমারাতে ইসলামিয়া: মাওলানা হানাফী

জুলাই ১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.