Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় নারী, দায়িত্ব নিচ্ছে না বাংলাদেশ-ভারত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল বিছিয়ে অবস্থান করছেন এক নারী। তার দুই পাশে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত চার দিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমেও ওই নারীকে নিয়ে বিভিন্ন পোস্ট দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন ওই নারী। তাকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে রাজি নয় বাংলাদেশ কিংবা ভারত—কোনো দেশই।

বিজিবির অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। তবে তার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে বাধা দেন স্থানীয় বাসিন্দা ও ওই এলাকার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

এরপর থেকেই দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন ওই নারী। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তার দায়িত্ব নিতে রাজি হয়নি কোনো দেশ।

এ পরিস্থিতির সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুক্রবার বিকেল পর্যন্ত উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে জানা যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সড়ক বেহাল, রেলপথেও অনিশ্চয়তা— হচ্ছে না ১১ দলের সিলেটমুখী লংমার্চ

নভেম্বর ১৪, ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬

দিল্লির সম্মতিতেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন হাসিনা: বিবিসি বাংলা

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.