Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চীন প্রতিনিধির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১৬, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চীন দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধির সাথে চীন দুতাবাসের ডেপুটি হেড অফ মিশন ডক্টর লিউ ইউয়ানের (Dr. Liu Yuyin) সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, রাজনীতির গতিপথ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভুমিকার প্রশংসা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চীন সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনের জন্য আহবান করেন। বংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার অঙ্গিকার পুর্নব্যক্ত করা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসিহ, আন্তর্জাতিক উপকমিটির সদস্য এসিস্ট্যান্ট প্রফেসর এডভোকেট ইমতেয়াজ আলম, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সচিব মু. রাজন সরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী চরমোনাই মাহফিলে চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় একই সাথে চীনা মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয়দের বাংলাদেশে আমন্ত্রন জানানো হয়। চীন কতৃপক্ষের দিক থেকেও ইতিবাচক আগ্রহ প্রদর্শন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.