Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»চুক্তির অংশ হিসেবে লেবাননে হামলা বন্ধের শর্ত মেনে চলতে ইসরাইলকে কঠোর বার্তা আমেরিকার
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চুক্তির অংশ হিসেবে লেবাননে হামলা বন্ধের শর্ত মেনে চলতে ইসরাইলকে কঠোর বার্তা আমেরিকার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন-সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটন। আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরাইলকে ‘খুবই কঠোর’ ভাষায় সতর্ক করেছেন।

হানা বলেন, ‘এটাও মনে রাখতে হবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করেছিলেন, লেবাননে ইসরাইলের কার্যকলাপ এই সমঝোতা স্মারকটি পাস করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে।’

তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য আমেরিকার শক্তিশালী ইসরাইলপন্থি লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে।

হানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন, লেবানন একটি আলাদা বিষয়। কিন্তু এই সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এটি সমঝোতার একটি অংশ এবং ইসরাইলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে।’

আল জাজিরার এই সাংবাদিক আরও জানিয়েছেন, এই অবস্থান আমেরিকার কংগ্রেসের বহু ইসরাইল-সমর্থক সদস্যের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি করেছে। তবে ট্রাম্প প্রশাসন এ সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে চূড়ান্ত চুক্তি কার্যকর হতে এখনও দুই মাস সময় আছে। নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক। তাই আমেরিকাকে সমঝোতা থেকে সরাতে এখন নতুন পরিকল্পনার পথে হাঁটছেন তিনি।

এক ইসরাইলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নেতানিয়াহুর লক্ষ্য হলো- চূড়ান্ত চুক্তির বিষয়বস্তু নিজের অবস্থানের অনুকূলে নিয়ে আসা। এজন্য তিনি নিজের ঘনিষ্ঠ ডানপন্থি গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আমেরিকার কিছু সিনেটরদের ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন।

সূত্র: আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

জুন ১৯, ২০২৬

জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীকে ‘গুলির পরিকল্পনার অডিও ফাঁস’

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

জুন ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.