Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»চুক্তি ঘোষণার পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইল
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চুক্তি ঘোষণার পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নতুন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। অথচ তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, এই চুক্তির আওতায় লেবাননে হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) গত এক ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে এই ইসরাইলি হামলার খবর জানিয়েছে।

এনএনএর প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী খিয়াম এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে। এছাড়া কাফর তিবনিত শহরে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

একই সময়ে কাফর তিবনিত এবং নবাতিহ আল-ফাওকা শহরে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের দিকে যাওয়ার প্রধান সড়ক হারিস-তিবতিন রোডে বিস্ফোরকবোঝাই একটি রিমোট-কন্ট্রোলড ‘এম১১৩’ সাঁজোয়া যান উড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সূত্র: আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.