Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপি নেতা তারেক রেজার জামিন
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপি নেতা তারেক রেজার জামিন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৫, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ জেলা ছাত্রদলের করা মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জনাব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
জরুরি সংবাদ সম্মেলনে যাওয়ার সময় ফেসবুক লাইভ চলাকালীন সময় গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহের ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে জেলা সদর থানা পুলিশের একটি টিম এনসিপির এই নেতাকে গ্রেফতার করে। এরপর ঝিনাহদহ জেলা কারাগারে তাকে আটক রাখা হয়।
গ্রেফতারের পর ঝিনাহদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।
প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদ ইসলামের

জুলাই ২১, ২০২৬

সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: পাটওয়ারী

জুলাই ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.