Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জনাব নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতৃবৃন্দ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জনাব নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসর প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- Syeed Abdullah Muhammad Taher

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজ খবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের নিকট থেকে ভিপি নুরের শারীরিক খোঁজ-খবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

পরে হাসপাতাল থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে থাকা আওয়ামী দোসরদের হামলায় ভিপি নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ডা. এসএম খালিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.