Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, সরকারের উচিত দ্রুত তারিখ ঘোষণা করে : জমিয়ত ও এবি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, সরকারের উচিত দ্রুত তারিখ ঘোষণা করে : জমিয়ত ও এবি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে বেশ জল্পনা-কল্পনা লক্ষ্য করা যাচ্ছে, এমতাবস্থায় সরকারের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ নিয়ে কোনরূপ শংকা ও সংশয় জিইয়ে রাখা রাষ্ট্রের জন্য মোটেই কল্যাণকর নয়।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ইস্যুতেও উভয় দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন, বিভিন্ন দেশে এই কার্যালয়ের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে যথেষ্ট বিতর্ক আছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, উদ্দেশ্য ভালো বলা হলেও এই চুক্তির ফলে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধে যেন আঘাত না আসে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।

আজ ২রা আগস্ট (শনিবার) বিকালে পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টির মাঝে অনুষ্ঠিত এক দ্বি-পাক্ষিক বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান জনাব লে. কর্ণেল দিদারুল আলম পিএসসি (অব.), জনাব লে. কর্ণেল হেলাল উদ্দিন আহাম্মাদ পিএসসি (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী,যুগ্মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.