Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জরুরি বৈঠকে বসছে বেফাক ও হাইআতুল উলয়া, এগিয়ে আসতে পারে পরীক্ষা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ১৩, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠকে বসছে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সূত্র জানায়, বৈঠকে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা এবং হাইআতুল উলয়ার অধীন পরীক্ষাসমূহের সময়সূচি এগিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

বেফাকের নির্ধারিত সূচি অনুযায়ী ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ২১ জানুয়ারি ২০২৬। তবে নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে এনে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরুর বিষয়ে আলোচনা হচ্ছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেফাকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আজই জরুরি বৈঠকে বসছেন বোর্ডের দায়িত্বশীলরা।

এদিকে আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান জানান, আগামীকাল রবিবার হাইআতুল উলয়ার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইআতুল উলয়ার অধীন পরীক্ষাগুলোর সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, হাইআতুল উলয়ার অধীন দাওরায়ে হাদিসের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

সেপ্টেম্বর ৪, ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক

সেপ্টেম্বর ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.