Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলট-ক্রু নিহতের দাবি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরএনএ জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। এ সময় কয়েকজন পাইলট ও ফ্লাইট ক্রু সদস্য নিহত হয়েছেন। বিমানঘাঁটির কয়েকটি কারিগরি অবকাঠামোতেও আগুন ধরে গেছে বলে জানিয়েছে আইআরজিসি।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ ওঠে। ওই হামলার জবাবেই প্রিন্স হাসান বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

তবে মার্কিন কর্মকর্তারা ইরানের এই দাবির বিরোধিতা করে বলেছেন, জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

সূত্র: আইআরএনএ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

গাজ্জাকে জনশূন্য করাই একমাত্র পথ: ইসরাইলি মন্ত্রী

সেপ্টেম্বর ৩, ২০২৬

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

সেপ্টেম্বর ২, ২০২৬

হরমুজ প্রণালির ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.