Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর আত্মপ্রকাশ উপলক্ষ‍্যে ২০ নভেম্বর ঢাকায় উলামা সম্মেলন
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর আত্মপ্রকাশ উপলক্ষ‍্যে ২০ নভেম্বর ঢাকায় উলামা সম্মেলন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ২০, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ (২০ অক্টোবর) রোজ সোমবার সকাল ১০টায় মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ নির্বাহী পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক।

উক্ত বৈঠকে আগামী ২০ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর আত্মপ্রকাশের তারিখ নির্ধারিত হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ এবং সর্বস্তরের প্রতিনিধিত্বশীল আলেমদের উপস্থিতিতে উলামা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটিকে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর পূর্ণাঙ্গ জাতীয় পরিষদ গঠনের লক্ষ্যে একটি সাবকমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন
জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা জুনাইদ হাবীব প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.