Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৯, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মদিনার প্রথম এবং প্রাচীনতম কবরস্থান জান্নাতুল বাকি। এই কবরস্থানটি মসজিদে নববীর দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবি ও পরিবারের লোকদের কবর রয়েছে। কবরস্থানটি বাকি আল-গারকদ নামেও পরিচিত। ৬২২ খ্রিস্টাব্দে কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছিল।

মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কবরস্থানের জায়গাটি মরুভূমি ছিল।

জান্নাতুল বাকিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.) কে সর্বপ্রথম দাফন করা হয়। বদর যুদ্ধের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.) অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।


জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে

১. মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব (রা.) এবং তার বোন আতিকা (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

২. রাসূলুল্লাহ (সা.) এর আত্মীয় আব্দুল্লাহ বিন জাফর (রা.) এবং আকিল বিন আবি তালিব (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৩. খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) এবং মায়মুনা বিনতে আল-হারিস (রা.) ছাড়া মুহাম্মদ (সা.) অন্য স্ত্রীদের কবর রয়েছে।

৪. নবী (সা.) এর কন্যা ফাতিমা জাহরা (রা.), রুকাইয়া (রা.), জয়নাব (রা.) এবং উম্মে কুলসুম (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৫. নবী মুহাম্মদ (সাঃ) এর নিকটাত্মীয়দের কবরস্থান রয়েছে জান্নাতুল বাকিতে। এই কবরগুলোর মধ্যে রয়েছে—

মহানবী (সা.) এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, জয়নুল আবিদিন বিন হুসাইন বিন আলী, হাসান বিন আলী বিন আবি তালেব, মুহাম্মদ আল-বাকির বিন জয়নুল আবিদিন এবং জাফর বিন মুহাম্মদ।

৬. নবী মুহাম্মদ (সাঃ) এর শিশুপুত্র ইব্রাহিমের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৭. হাররা যুদ্ধের শহীদদের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৮. উসমান ইবনে আফফান (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

৯. নবী মুহাম্মদ (সা.)-এর ধাত্রী ও দুধ মা হালিমা (রা.) এর রয়েছে জান্নাতুল বাকিতে।

১০. আবু সাঈদ খুদরী (রা.) ও সাদ বিন মুআয (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

১১. ইমাম মালিক এবং শিক্ষক ইমাম নাফি বিন আবি নুয়াইমের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

১২. মহানবী (সা.) এর নাতি, আলী (রা.) এবং ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.) এর পুত্র হাসান ইবনে আলী (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

১৩. আলী ইবনে আবি তালিব (রা.)-এর মা এবং নবী মুহাম্মদ (সা.)-এর চাচী ফাতেমা বিনতে আসাদ (রা.)-এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.