Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»জিলকদের চাঁদ দেখা যায়নি, মাস গণনা শুরু বুধবার
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জিলকদের চাঁদ দেখা যায়নি, মাস গণনা শুরু বুধবার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশের আকাশে আজ (সোমবার) কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (২৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩০ এপ্রিল থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, আজ ২৯ শাওয়াল ১৪৪৬ হিজরি, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার (২৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ এপ্রিল বুধবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.