Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

“জুলাই যুদ্ধা নিখোঁজ মামুনুর রশিদকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি বৃহত্তর উত্তরা উলামা পরিষদের”

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৫, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ কয়েক দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। একজন সচেতন ছাত্রনেতা ও সমাজকর্মীর এমনভাবে নিখোঁজ হয়ে যাওয়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

তার পরিবারের আহাজারি, ছাত্র সমাজের উৎকণ্ঠা এবং সাধারণ মানুষের শঙ্কা আজ পুরো দেশকে নাড়া দিয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, এখনো পর্যন্ত তাকে উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো উদ্যোগ জনগণের সামনে দৃশ্যমান হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, অমানবিক ও অগ্রহণযোগ্য।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—কে এম মামুনুর রশিদকে অতি দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় এ ঘটনা সরকারের চরম গাফিলতি ও দায়সারা মনোভাব হিসেবেই বিবেচিত হবে।

আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে জানাচ্ছি, একজন তরুণ ছাত্রনেতার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনরোষ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

আমরা জোর দাবি জানাচ্ছি—কে এম মামুনুর রশিদকে অবিলম্বে সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে।

বিবৃতিদাতা
মুফতি কামালুদ্দিন
সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সেক্রেটারি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.