Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»জুলুমের শিকার আপোষহীন হেফাজত নেতৃবৃন্দকে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সংবর্ধনা
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জুলুমের শিকার আপোষহীন হেফাজত নেতৃবৃন্দকে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সংবর্ধনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ১৪, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা ও আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আপোষহীন মাজলুম আলেমদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

আজ মঙ্গলবার (১৪জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবু সালেহ রহমানী ও মুফতি নেয়ামতুল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এসময় বৃহত্তর উত্তরার মজলুম আলেমদেরকেও সংবর্ধিত করা হয়।

এ সময় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবাদাষীকে আমরা এ দেশে জায়গা দেই নাই। সুতরাং, ভারতের পাচারকৃত এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। যারা ইসলামবিদ্বেষী তারাই বাংলাদেশের শত্রু।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এদেশের আলেম সমাজ কোনদিন নিজের স্বার্থর জন্য লড়াই করে নাই। ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে। বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। এবং তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের শহিদরা ইসলাম রক্ষার জন্য শহিদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও মাদরাসার ছাত্র ও শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মনির হুসাইন কাসেমী, মুফতি নুর হুসাইন নূরানী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা আরিফ হক্কানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি ইদ্রীস কাসেমী, মাওলানা সুহাইল সাদী, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি তাউহিদুল ইসলাম আজিজি, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু ত্বলহা মাসউদসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমীর

জুন ২২, ২০২৬

‘৫০১’ হাসিনার পরাজয়ের দলিল, এখন থেকে সেলিব্রেট করব: রিসোর্ট কাণ্ডের প্রসঙ্গে মামুনুল হক

জুন ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.