Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জেলের জালে উঠে এলো ভাইবোনের মরদেহ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জেলের জালে উঠে এলো ভাইবোনের মরদেহ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৭, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ভাইবোন হলো, রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলবীপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)। তিন সন্তানের মধ্যে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় প্রবাসী আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। তিনি বলেন, আমার ইউনিয়নের মৌলভীপাড়ায় দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাশমত উল্লাহ মৌলভীপাড়ার রেললাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন। এ সময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। মরদেহ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিল তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে নয়াখাল থেকে মাছ ধরে আসার সময় পাশের কূপে জাল ফেলে হাসমত আলী। তার জালে উঠে আসে দুই ভাইবোনের মরদেহ।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.