Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ঝালকাঠিতে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঝালকাঠিতে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝালকাঠিতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সুগন্ধা ও বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে জেলার নলছিটি, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

প্লাবিত এলাকাগুলোর মধ্যে শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, হেতাল বুনিয়া ও প্রেমহার উল্লেখযোগ্য। টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারে এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ।

এদিকে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও আমনের বীজতলা। পেঁপে, লাউ, করলা, চিচিঙ্গা, চালকুমড়াসহ বিভিন্ন ধরনের তলাকৃষি পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ আমার দেশকে বলেন, পানি যদি দুই-তিন দিন স্থায়ী হয়, তাহলে আমন, পানের বরজসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা আমার দেশকে বলেন, জোয়ার ও বৃষ্টিতে ঝালকাঠির নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২৩, ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

জুলাই ২৩, ২০২৬

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.