Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি যুবক ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর ৪২ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে আসাদুলের মৃত্যুর বিষয়টি জানা গেছে।

বিজিবির তথ্যমতে, সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর আসাদুলকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি আরও জানিয়েছে, আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং অবৈধ মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা ও ছাদে সৌরবিদ্যুত বসানোর সুপারিশ সংসদীয় কমিটির

অক্টোবর ৭, ২০২৬

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.