Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ডাকসু নির্বাচন নিয়ে বনি আমিনের ঘোষণা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ডাকসু নির্বাচন নিয়ে বনি আমিনের ঘোষণা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ডাকসু নির্বাচন নিয়ে বনি আমিনের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবির প্যানেল জয়ী হলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার পূর্ণ স্পন্সরের প্রতিশ্রুতি

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ঘোষণা দিয়েছেন, আসন্ন ডাকসু নির্বাচনে যদি ছাত্রশিবির প্যানেল থেকে অন্তত ৮০ ভাগ আসনে জয়ী হয়, তবে আগামী ৫ বছরের জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি এ ওয়াদা করেন।

বনি আমিন বলেন,

> “ডাকসু নির্বাচনে ছাত্রশিবির অন্তত ৮০ ভাগ আসন পেলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি— আগামী ৫ বছরের জন্য প্রতি বছর দু’জন মেধাবী ছাত্র-ছাত্রীকে অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য শতভাগ স্পন্সর করব।”

তিনি আরও বলেন, অতীতে ছাত্র সংসদ নির্বাচনে দলকানা বা দলপূজারী নেতারা জয়ী হয়ে জাতির স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এইবার যদি ডাকসুতে ফলপ্রসূ কিছু দেখতে চান, তিনি ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরকে সমর্থন করবেন।

বনি আমিন স্পষ্ট করে জানান, তিনি শিবির বা জামায়াতের সদস্য নন। তবে ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরকে পছন্দ করেন বলেই এ সমর্থন দিচ্ছেন।

তার ভাষায়,

> “আমি হলফ করে বলছি, ডাকসু থেকে অতীতে শিক্ষার্থীরা কল্যাণমুখী কিছু পায়নি। কিন্তু এবার ছাত্রশিবির জয়ী হলে তা পাওয়া যাবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.