Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ডা. শাহাদাতের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ডা. শাহাদাতের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কৃষিবিদ ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় জাতীয়তাবাদী কৃষিবিদ ও পেশাজীবীবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, ডা. শাহাদাত হোসেন পারভেজ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সাংগঠনিক সম্পাদক এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

গত ৪ জুন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তার ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সাদেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এ সময় কেন্দ্রীয় ও ময়মনসিংহ অ্যাবের সাবেক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেন, গত ৪ জুন কেআইবি চত্বরে আমাদের সহযোদ্ধা ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই কারও ওপর হামলা বা সহিংসতা গ্রহণযোগ্য নয়। যারা সহিংসতা ও রক্তপাতের রাজনীতি করে, তাদের কোনো সংগঠনের নেতৃত্বে থাকার নৈতিক অধিকার নেই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুন ২৩, ২০২৬

১৩ জেলায় ঝড়ের আভাস

জুন ২৩, ২০২৬

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.