Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন রচিত ‘জামে তিরমিযি’র ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি’ (১ থেকে ১৭ খণ্ড)-এর পূর্ণ প্রকাশ উপলক্ষে রাজধানীতে একটি ‘ইলমী সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর আয়োজনে আগামী ৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন সংলগ্ন কেআইবি কমপ্লেক্সে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে—‘হাদীস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিযি ও কিফায়াতুল মুগতাযি’।

সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। এছাড়া সেমিনারে সভাপতিত্ব করবেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকার শায়খুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, সকাল ৯:৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই সেমিনার চলবে। হাদীসের যথাযথ অনুসরণ, চর্চা ও গবেষণার ক্ষেত্রে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করছেন।

সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের দ্রুত আগাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য mibd.org ভিজিট করতে বলা হয়েছে।

Muassasa Ilmiyah Bangladesh – মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এপিসিতে ঝুলে থাকা ইয়ামিনের ছবি নাড়িয়ে দিয়েছিল দেশকে

জুলাই ১৯, ২০২৬

তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটু পানি

জুলাই ১৯, ২০২৬

রাজধানী ও আশপাশে আজ নামতে পারে বৃষ্টি, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

জুলাই ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.