Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতার দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে নবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করেছেন ‘চায়না হার্ডওয়ার’ বিডিকারখানার শ্রমিকরা।

বুধবার সকাল ৯টা থেকে কয়েকশ শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের আহ্বান জানান। তাদের দাবি, সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।

শ্রমিকরা জানান, এ দাবি নিয়ে এর আগেও কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। সর্বশেষ মঙ্গলবারও বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় বুধবার সকালে তারা কারখানায় প্রবেশ না করে মহাসড়কে অবস্থান নেন।

শিবালয় থানার ওসি বলেন, সকাল থেকে শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ না করে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলছি। কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

জুলাই ৮, ২০২৬

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

জুলাই ৮, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.