Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত আমীরের শুভেচ্ছা
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত আমীরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, মুক্তবুদ্ধির চর্চা এবং প্রগতির অন্যতম প্রধান বাতিঘর হিসেবে ভূমিকা রেখে আসছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও নেতৃত্ব জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ অত্যন্ত সময়োপযোগী। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এমন দক্ষ ও মানবিক প্রজন্ম তৈরি করবে, যারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী কারিকুলামের সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বার্তার শেষে জামায়াত আমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই ৬, ২০২৬

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘শাওন কি হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই ছাত্রদল নেতার প্রশ্ন

জুলাই ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.