Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাজ্জাদ (২৪) নামে আরো এক আরোহী আহত হয়েছেন।
শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ২১ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার খবর পায় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক হৃদয়কে উদ্ধার করে। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অন্য আরোহী সাজ্জাদ আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নিহতের লাশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, প্রাথমিকভাবে জানা গেছে কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালক ও যাত্রীদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট ব্যবহার এবং সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দেয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বিদেশের কারাগারে বন্দি ১০০৬৬ বাংলাদেশি

সেপ্টেম্বর ১১, ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার

সেপ্টেম্বর ১১, ২০২৬

নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

সেপ্টেম্বর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.