Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-১৮ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও ইসলামি আদর্শে অবিচল থাকার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্তেই তাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তরাসহ আশপাশের এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, শুরু হয় পোস্টারিং, প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, “আমার রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল মাদ্রাসার ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন থেকে। আজ সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি প্রার্থী হয়েছি, ক্ষমতার লোভে নয়।”

অনেকের মতে, আন্দোলন-নির্ভর পরিচিতি এবং ধর্মীয় মূল্যবোধে দৃঢ় অবস্থানের কারণে মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই আসনে একটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করতে পারেন।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। আগামী নির্বাচনে এখানে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ খেলাফত মজলিসের এই মনোনয়ন অনেককেই চমকে দিয়েছে এবং নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.