Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»ঢাবিতে শিবিরের ইফতার বিতরণ, শিক্ষার্থীদের ঢল
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাবিতে শিবিরের ইফতার বিতরণ, শিক্ষার্থীদের ঢল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে ইফতার বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখা গেছে।

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী ) বিকেলে আসরের নামাজের পর থেকে ভাবনা চত্বর এলাকা থেকে ইফতার বিতরণ কর্যক্রম শুরু হয়েছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে খেজুর, ফল, পানি ও অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করেন। এতে বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ইফতার সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়ক। বিশেষ করে আবাসিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখছে বলে তারা মত দেন।

শিবির নেতারা বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরো রমজানজুড়েই বিভিন্ন দিন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ইফতার বিতরণ ঘিরে ভাবনা চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.