Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা এ উদ্যোগকে ‘আধিপত্যবাদী ও হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ হিসেবে উল্লেখ করে এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি নির্মাণের তৎপরতা শুরু হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি দেশে হিন্দুত্ববাদী ‘সফট-পাওয়ার’ সংহত করতে একটি বিশেষ সম্প্রদায়কে ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে।

জগন্নাথ হলের সার্বিক অধিকার প্রসঙ্গে তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটি শুধু কোনো একক সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নয়। বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও হলটি নির্ধারিত। ফলে নির্দিষ্ট কোনো একটি সম্প্রদায় এটিকে একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারে না।

বিবৃতিতে সেক্যুলার ও প্রগতিশীলদের ভূমিকার সমালোচনা করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান কিংবা গরু জবাইয়ের ঘটনায় যারা নীরব থাকেন না, তারাই এখন মূর্তি নির্মাণের এই ইস্যুতে নিশ্চুপ রয়েছেন।

হেফাজত নেতারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের অনুসারীদের প্রার্থনার অধিকার তারা স্বীকার করেন। জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা বরাবরই প্রধান ধর্মীয় উৎসবগুলো উদ্‌যাপন করে আসছেন।

তবে হঠাৎ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লক্ষ্য নিয়ে এত বড় স্থায়ী মূর্তি নির্মাণের পরিকল্পনার নেপথ্যে কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিবর্গ ও আধিপত্যবাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমান সরকার, রাজনৈতিক দল ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানান তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান-এই কালচার কবে বন্ধ হবে

নভেম্বর ১১, ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

নভেম্বর ১১, ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস

নভেম্বর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.