Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বললেন, ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বললেন, ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বয়সের বিশাল ব্যবধানের এই বিয়েকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

বিষয়টি নিয়ে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা ওই দম্পতির বাড়িতে ভিড় জমালে তাদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে উঠে আসে।

হাকিম বাবর এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের এই বিয়েটি একইসঙ্গে পারিবারিকভাবে এবং প্রেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম, বিশেষ করে আমার স্ত্রীই প্রথমে প্রেমে পড়েছিলেন। এরপর আমরা নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছি।’ পাশে দাঁড়িয়ে তার তরুণী স্ত্রীও একই কথা সমর্থন করেন।

সমালোচকদের উদ্দেশে হাকিম বাবর বলেন, ‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন। তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই।’

তিনি আরও অভিযোগ করেন, যারা সমালোচনা করছেন তাদের অনেকেরই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। বাবর বলেন, ‘আমি ব্যভিচার করিনি, তাহলে কেন নেতিবাচক মন্তব্য করা হচ্ছে? যারা আমাদের নিয়ে কথা বলছেন, তারা নিজেরা বিয়ে না করে নারীদের সঙ্গে প্রতারণা ও প্রেমে মজে থাকেন। আমি অনৈতিক কিছু করিনি।’

তার স্ত্রীও একই সুরে বলেন, যখন কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয়, তখন বয়স কোনো বাধা হতে পারে না। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা ঠিক নয় বলেও মনে করেন তিনি। এই দম্পতি জানান, আগামী ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডস ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.