Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটু পানি
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটু পানি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. জয়নাল আবেদীনের বাড়ি পর্যন্ত সড়ক অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, কয়েক বছর আগে রাস্তার পাশে একটি ড্রেন নির্মাণ করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি অকেজো হয়ে পড়ে। এখন পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। দ্রুত একটি স্থায়ী ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে বাজারে যাতায়াত করতে হয়। রিকশা বা ভ্যানে চলাচলের সময় কাদা-পানি ছিটকে কাপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের কোনো সমাধান হয়নি।

এস কে মডেল স্কুলের শিক্ষার্থী তাহসান জানায়, বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। স্কুলে যেতে গিয়ে ইউনিফর্ম ও বই-খাতা নষ্ট হয়। অনেক শিক্ষার্থী এ কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না।

উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান বলেন, আমি অল্প কিছুদিন হলো এখানে যোগদান করেছি। বিষয়টি আগে জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এপিসিতে ঝুলে থাকা ইয়ামিনের ছবি নাড়িয়ে দিয়েছিল দেশকে

জুলাই ১৯, ২০২৬

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

জুলাই ১৯, ২০২৬

রাজধানী ও আশপাশে আজ নামতে পারে বৃষ্টি, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

জুলাই ১৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.