Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
মুসলিম বিশ্ব নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তুরস্কের সঙ্গে আলোচনায় বসবেন হামাস নেতা হানিয়াহ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২০, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ইরান ও গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ বৈঠক করছেন। খবর এএফপি’র।

এরদোয়ান ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি হামাস প্রধানের সঙ্গে তার বৈঠকের বিষয়ে আন্তরিক রয়েছেন।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্যসূচি রাখব।’

তবে কাতার বলেছে, তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। এরদোয়ান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়ে নতুন ইঙ্গিত দিয়ে বুধবার তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে দোহায় পাঠান।

২০১১ সাল থেকে তুরস্কে হামাসের একটি কার্যালয় রয়েছে। ওই সময় তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতকে মুক্ত করার জন্য হামাস গ্রুপের জন্য চুক্তিটি নিশ্চিত করতে সহায়তা করেছিল। বারবার তুরস্ক সফর করা হানিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এরদোয়ান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৪, ২০২৬

হাসপাতালে বোরকা ও হিজাব পরায় মুসলিম নারীকে প্রবেশে বাধা

সেপ্টেম্বর ২, ২০২৬

গাজার ঐতিহ্য রক্ষায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক মসজিদের পাথর কুড়াচ্ছেন স্বেচ্ছাসেবকরা

আগস্ট ৩১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.