Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১০, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) প্রবেশের ফলে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না এলেও কোথাও কোথাও সামান্য ওঠানামা হতে পারে। তবে বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১০৬ মিলিমিটার। এছাড়া চাঁদপুরে ৬৭ মিলিমিটার, সিলেটে ৫৮ মিলিমিটার এবং কুড়িগ্রামের রাজারহাটে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফরিদপুর, নারায়ণগঞ্জ, নওগাঁর বদলগাছী ও নোয়াখালীর রামগতিতে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.