Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী অসুস্থ, দোয়া কামনা
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশের অন্যতম শীর্ষ আলেম, বিশ্ববরেণ্য আরবি ভাষাবিদ ও জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২২ এপ্রিল রাতে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। জামেয়া দারুল মা‌আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব এই তথ্য জানিয়েছেন। তিনি সবার কাছে ৮৬ বছর বয়সী এই মুরুব্বি আলেমের জন্য দোয়া চেয়েছেন।

তিনি জানিয়েছেন, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে। অক্সিজেন লেভেল কমে গেছে। গত বুধবার (২৩ এপ্রিল) আসরের সময়ও তার হুঁশ ছিলো। তখন হাসপাতালে থাকা আমাদের এক সহকর্মীকে ডেকে কথা বলতে চান। এ সময় তার চোখ বেয়ে পানি পড়ছিলো। শব্দ করে কথা বলতে পারছিলেন না। ইশারায় কাগজ-কলম চান। কাগজ-কলম দেওয়া হলে সেখানে তিনি উর্দূ, আরবি ও বাংলায় সংক্ষিপ্ত কয়েকটি লাইন লিখেন। যার মূল মর্ম হলো, ‘আমার কণ্ঠনালী বন্ধ হয়ে আসছে, আওয়াজ বের হচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করো।’

এর আগে গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে এভারকেয়ার হসপিটালের এসডিইউতে ভর্তি করা হয়।

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা। এ ছাড়া তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.