Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»দেশে মাথাপিছু আয় ছাড়াল তিন লাখ টাকা
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    দেশে মাথাপিছু আয় ছাড়াল তিন লাখ টাকা

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২১, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ইতিহাসে প্রথমবার মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। প্রতি ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা হিসাবে মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।
    সোমবার রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়—এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।

    বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।

    মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়।

    এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। গত অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    সীমান্তে একটা লাশের বিনিময়ে ১০টি লাশ পাঠানো হবে: ইনকিলাব মঞ্চের জাবের

    মে ১৫, ২০২৬

    চাঁদাবাজি কোথায় বেড়েছে, তালিকা পেলে ব্যবস্থা নেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    মে ১২, ২০২৬

    চাঁদাবাজি-কিশোর গ্যাং-মাদক ঠেকাতে যাদের ফোন দিই তারাই গডফাদার: এডিসি জুয়েল

    মে ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.