Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে।

এসময় জামায়াত আমির বলেন, ‘জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’

তিনি বলেন, ‘বিল পাসের সময় আমরা আমাদের মতামত দিয়েছি কয়েকটি বিষয় ছাড়া তারা আমাদের মতামত আমলে নেয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি এমন হয় যে ভোটের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে তাহলে তা প্রতারণার সামিল।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে না নেওয়ায় ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে আমরা তা মেনে নিব না।’

তিনি আরও বলেন, ‘সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচার করতে পারবে না। সরকার মানছে না বলে জনগণের রায় আমরা ছেড়ে দিব না।

সারকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব মন্তব্য কাজ করলে তার বিরোধিতা করব এবং প্রতিরোধ গড়ে তুলব।’ জামায়াত আমির বলেন, ‘র‌্যাব জাতির সাথে চরম অন্যায় করেছে তাই আমরা এর বিলুপ্ত চেয়েছিলাম। কিন্তু পুরাতন সদস্য এবং আগের সব কার্যক্রম রেখে নতুন মোড়ক দেওয়া হয়েছে এসআরবি গঠনের মাধ্যমে।’

‘কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি’-উল্লেখ করেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.