Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»দ্রুত ফিলিস্তিনে গণ হত্যা বন্ধ করুন : হেফাজতে ইসলাম হাটহাজারী
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দ্রুত ফিলিস্তিনে গণ হত্যা বন্ধ করুন : হেফাজতে ইসলাম হাটহাজারী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ২১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ভারতের বিজেপি সরকারের নেতৃত্বে সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশে হাটহাজারি উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, বিশ্বের কোথাও মুসলমানরা নিরাপদ নয়। ফিলিস্তিনে দখলদার ইসরায়েল দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আর ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিপীড়ন চলছে। আমরা এসব বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

হেফাজত নেতারা স্পষ্টভাবে ঘোষণা দেন, বাংলাদেশ থেকে এক লাখ জানবাজ মুজাহিদ ফিলিস্তিনের মুক্তির জন্য যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মুসলমানদের রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত।

এ সময় হেফাজত নেতারা বাংলাদেশ সরকারকে সতর্ক করে বলেন, ভারতপন্থী কোনো সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে ইসলামবিরোধী রাজনীতি চলবে না। আওয়ামী লীগ ইসলাম ও দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাই তাদের নিষিদ্ধ করতে হবে।

আমরা জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাই, দ্রুত ফিলিস্তিনের গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিন এবং ভারতের মুসলমানদের রক্ষায় ব্যবস্থা গ্রহণ করুন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.