Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নওগাঁ–২ আসনের সাবেক এমপি হুমায়ুন কবির চৌধুরীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ৬, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গতকাল শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৫—নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বি.এস.এ. হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন।

 

রাজধানীর মোহাম্মদপুরস্থ মহাসচিবের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।

 

যোগদান অনুষ্ঠানে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের জনআকাঙ্ক্ষা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। গণমানুষ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আস্থাশীল। এর ধারাবাহিকতায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন—আমরা একে ইসলামী সমাজব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখি।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গণভিত্তি সম্প্রসারণ, পারস্পরিক বিদ্বেষমুক্ত ইসলামপন্থী ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গঠন, আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি বহনকারী রাজনৈতিক বিকল্প উপস্থাপন এবং দীর্ঘমেয়াদে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আজকের এই যোগদান সেই অগ্রগতিরই প্রতিফলন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.