
চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করার পর ৯ দফা ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল কাদের। সেই ৯ দফা ঘোষণার প্রেক্ষাপট জানিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস ফরহাদের ভূমিকার কথা উল্লেখ করেছিলেন। সে বিষয়টি নিয়ে তখন ফরহাদের দাবির সঙ্গে শিবিরের বর্তমান আন্তর্জাতিক সম্পাদক ভিপি সাদিক কায়েমের দাবির সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন আব্দুল কাদের।
তার দাবি, তার সেই ফেসবুক পোস্ট থেকে এস এম ফরহাদের নাম বাদ দিয়ে সাদিক কায়েমের নাম যুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মাধ্যমে তদবীর করেছিলেন জামায়াতের বর্তমান সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অর্থাৎ, ৯ দফার ক্রেডিট নিয়ে সাদিক কায়েম ও ফরহাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছিল।
বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টিকে নতুন করে সামনে এনেছেন।
দ্য ঢাকা ডায়েরির পাঠকদের জন্য আব্দুল কাদেরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
নয়দফা নিয়ে আপনাদের কাছে আরো একটা বিষয় ক্লিয়ার করা প্রয়োজন… । আমি আসলেই চাই নাই, জুলাই মাসে কোনো বিতর্কের মধ্যে জড়াতে। এটা একপ্রকার সংকল্পও করছিলাম। এই মাসকে ঘিরে আমি কিছু প্ল্যান হাতে নিছি, নিজের ব্যক্তিগত জায়গা থেকে সবাইকে নিয়ে সেসব সম্পাদন করার মাধ্যমে এই মাসে জুলাইয়ের স্পিরিটকে উজ্জীবিত করবো। কিন্তু!
