Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত 
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত

 

আজ ১০ জুলাই,২০২৫, বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কোয়ালিশনের নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে নেতৃত্ব দেন বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

 

মতবিনিময় সভার শুরুতে নাগরিক কোয়ালিশন এর সাত দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন জনাব ফাহিম মাসরুর। এর মধ্যে পিআর পদ্ধিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগে সাংবিধানিক সংস্থা প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদের অবস্থান, নারীদের সরাসরি নির্বাচন এবং জুলাই সনদের বিষয় তুলে ধরেন।

 

পরবর্তীতে খোলামেলা আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উভয়কক্ষে পিআর পদ্ধতির পক্ষে দলীয় অবস্থানের নানা যুক্তি তুলে ধরেন দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর পদ্ধতিই একমাত্র পন্থা। ফলে আমরা পিআর পদ্ধতির পক্ষে লড়াই করে যাবো।

 

নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে নারী স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার ইত্যাদি নিয়ে বহুমাত্রিক আলোচনা হয়।

 

মতবিনিময় সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে উপস্থিত ছিলেন, জনাব ফাহিম মাসরুর, সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, সাইয়ীদ কবীর, তরিকুল ইসলাম অনিক এবং সুবাইল বিন আলম।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, শ্রমিক আন্দোলন সেক্রেটারী জেনারেল কে এম বিল্লান হোসেন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের ‘অ্যাকশন নয়, রিঅ্যাকশন’

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.