নাচ ঘরে ঘরে ছড়িয়ে দেয়া গেলে একটা শারীরিক ব্যায়াম ঘরেই হয়ে যাবে

যদি নাচ ঘরে ঘরে ছড়িয়ে দেয়া যায় তাহলে অসাধারণ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের বাচ্চারা ঘরেই করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুইদিন ব্যাপী নাট্যশালা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, নাচের সাথে ফিজিক্যাল এক্সারসাইজের একটা যোগাযোগ আছে। আমাদের শিশুরা এখন ফিজিক্যাল মুভমেন্ট থেকে সরে যাচ্ছে। যদি নাচ ঘরে ঘরে ছড়িয়ে দেয়া যায় তাহলে অসাধারণ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের বাচ্চারা ঘরেই করতে পারে। এটা একটা বড় ইমপ্যাক্ট আছে। প্রধানটা যেটা সেটা হচ্ছে একটা রাষ্ট্র যদি তার নিজস্ব সংস্কৃতিকে ঠিকঠাক মত করে গড়ে তুলতে না পারে, সে রাষ্ট্র আসলে খুব বেশি সাস্টেইন করতে পারে না।

তিনি আরও বলেন, কালচার নিয়ে যখন আসি এখানেও ডিবেট আছে নানা রকম। এটা একটা রাজনৈতিক সরকার। এই সরকারটা প্রথম থেকে একটা কথা বলছে। বাংলাদেশি কালচারাল সিরিয়াস রকম কালচারাল ডেভলপমেন্ট আমরা করতে চাই। নাচকে সেটার অংশতে হবে। শিল্পকলা একাডেমীর মাধ্যমে বা আরও বিভিন্ন ফর্মে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব সিরিয়াসলি এগিয়ে নিয়ে যেতে চাই, প্রসারিত করতে চাই।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ