Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»সারাদেশ»নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা
    সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২০, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    শার্শা থানার ওসি মারুফ হাসান বলেন, “হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হলো হত্যা মামলার আসামিকে

    মে ২৭, ২০২৬

    কুরবানির পশুর সঙ্গে আচরণ, কী করা যাবে, কী করা যাবে না

    মে ২৭, ২০২৬

    আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা

    মে ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.