Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নারী-পুরুষ একসাথে কাজ করা অযৌক্তিক: ইসরাইলী অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারী-পুরুষ একসাথে কাজ করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ।

তিনি বলেন, সেনাবাহিনীর ন্যায় বিভিন্ন কর্মক্ষেত্রে নারী-পুরুষ একসাথে কাজ করা অযৌক্তিক। এটি হাজার হাজার বছরের পুরনো মূল্যবোধের বিরোধী। আমি আশা করি, উদারপন্থীরা এটিকে সম্মান করবেন। যারা আমার থেকে ভিন্নভাবে চিন্তা করে আমি তাদের সম্মান করি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংসদীয় দল রিলিজিয়াস জায়োনিজম পার্টির এক বৈঠকে তিনি একথা বলেন।

গাজ্জা গণহত্যার পক্ষে অনড় এই উগ্র ইহুদিবাদী অর্থমন্ত্রী আরো বলেন, ধর্মীয়, বিশ্বাসভিত্তিক এবং পেশাগত কারণে বিপরীত লিঙ্গের মিশ্র পরিষেবার প্রভাব সম্পর্কে আমার নিজস্ব অবস্থান রয়েছে। আমি জানি এমন কিছু লোক আছেন যারা আমার সাথে একমত নন। প্রত্যেকেরই তাদের জন্য যা সঠিক মনে হয় তা করা উচিত। তবে আমি আমার মেয়েকে সেনাবাহিনীতে ভর্তি না হওয়ারই শিক্ষা দিবো। কেননা, রাব্বি প্রধানও এর (নারী-পুরুষ একত্রে কাজের) বিরোধিতা করে থাকেন।

এছাড়াও বলেন, নারী-পুরুষের পেশাদার মিশ্র ইউনিটগুলো খারাপ। তারা একটি খারাপ পরিবেশ তৈরি করে। ইসরাইলী সেনাবাহিনীর পেশাদারিত্বেরও ক্ষতি করে। আমার মতে, এটি নিয়ে কোনও বিতর্ক নেই।

তিনি এসময় পুরুষ সেনাসদস্যদের সাথে নারী সদস্যকে একই ট্যাংকের ভেতরে রাখার কুফল ও অযৌক্তিকতার কথাও তুলে ধরেন এবং বলেন, এটা আমার অবস্থান। কিন্তু আমি মানুষকে কী করতে হবে তা বলি না। আমি মনে করি সেনাবাহিনীতে নারীদের যুদ্ধের ভূমিকায় রাখা ঠিক নয়। তবে অন্যরা যদি ভিন্নভাবে চিন্তা করে, তবে তা ঠিক আছে। কারণ, সেনাবাহিনী এটির অনুমতি দেয়।

ইসরাইলী মন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়েছে ইসরাইলী নারী সেনাদের মায়েদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাওয়েক মাদার। তারা স্মোট্রিচের এই মন্তব্যকে বিপজ্জনক বলে বর্ণনা করেছে এবং তাকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬

যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমরা থাকতে পারবে না, তাহলে সে আর হিন্দু থাকবেন না: আরএসএস প্রধান

আগস্ট ৩০, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজ্জায় ইসরাইলি হামলা, শিশুসহ ২ ফিলিস্তিনিকে হত্যা

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.