Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের মানসম্মত ওয়াশরুম, স্যানিটাইজেশন, ছাত্রকল্যাণে নারী সহকারী পরিচালক নিয়োগসহ সাত দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার বিকালে উপাচার্য বরাবর এসব দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

দাবিগুলো হলো- ছাত্রকল্যাণ দপ্তরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাজের স্থান বরাদ্দ করতে হবে। (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বিদের জন্যও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।); কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে; ক্যাম্পাসে (বিভাগের বাহিরে সার্বক্ষণিক প্রবেশাধিকার আছে এমন স্থানে) নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে; ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে; ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করনে চিকিৎসক নিয়োগ দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সর্বদা ক্যম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে।ক্যাম্পাসে শিক্ষার্থীদের বড় একটি অংশ হলো আমাদের নারী শিক্ষার্থীরা। এসব নারী শিক্ষার্থীদের কল্যানে কাজ করা আমাদের দায়িত্ব। আমাদের এ দায়িত্ববোধের জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে নারী শিক্ষার্থীদের কল্যানে সাতটি দাবি পেশ করেছি। এগুলো,বাস্তবায়ন হলে আমাদের নারী শিক্ষার্থীদের অনেক সমস্যা সমাধান হবে বলে আশা করি।

 

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.